,

সীমান্তে দুই দেশ যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত-চীন?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দু’ পক্ষের কেউই যুদ্ধ চায় না৷ অন্তত মুখে এমনই দাবি করছে ভারত এবং চীন৷ কিন্তু প্রায় পাঁচ মাস ধরে সংঘাতের পরিস্থিতি চলার পরেও সমাধান সূত্র বের হয়নি৷ফলে পুরোদস্তুর যুদ্ধ না বাঁধলেও লাদাখ সীমান্তে দুই দেশ ছোটখাটো যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে ক্রমেই আশঙ্কা বাড়ছে৷

বৃহস্পতিবারও মস্কোয় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছে, তাতে সে অর্থে কোনও সমাধান সূত্র বের হয়নি৷বৈঠকের সারমর্ম এটুকুই যে দুই দেশই আরও আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। গত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে যা নতুন কিছু নয়৷

বরং বৃহস্পতিবারের আলোচনার পরেও সীমান্তে বাস্তব পরিস্থিতির বিশেষ বদল ঘটেনি৷ উল্টে লাদাখে চীন আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করছে বলে খবর৷
জানা গেছে, প্যাংগং লেকের উত্তর প্রান্তে ফিঙ্গার থ্রি এলাকা দখলের জন্য সেনা জমায়েত করতে শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি৷

গত কয়েকদিনে ফিঙ্গার এলাকায় কৌশলগতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়া এবং উঁচু অংশের দখল নিয়ে নিয়েছে ভারতীয় সেনা৷ এবার একই চেষ্টা শুরু করেছে চীনা বাহিনী৷ ফলে যতই দু’ দেশের মধ্যে কূটনৈতিক বৈঠক চলুক, বাস্তবে ফাঁকা পাহাড়ের চূড়া এবং কৌশলগতভাবে সুবিধেজনক উঁচু এলাকাগুলো দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে দুই দেশের সেনা৷

আপাতত তাই লাদাখে পরিস্থিতি সরু সুতোর উপরে ঝুলছে৷ দুই দেশ মুখে দাবি করছে তারা যুদ্ধ চায় না৷ কিন্তু উত্তেজনা প্রশমনের জন্য প্রথম পদক্ষেপটিও নিতে চাইছে না কেউ৷

চীনের দিক থেকে বিচার করলে এই মুহূর্তে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে নরম মনোভাব দেখানোটাও অস্বস্তিকর৷ কারণ আগামী মাসেই চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ প্লেনাম শুরু হওয়ার কথা৷ সেখানে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের ঘোষণা করার কথা জিনপিংয়ের৷

মাও সে তুং-এর পর নিজেকে চীনা কমিউনিস্ট পার্টির সেরা নক্ষত্র হিসেবে তুলে ধরতে মরিয়া জিনপিং৷ একই সঙ্গে দলের শতবর্ষে দেশবাসীর সামনে নিজেকে এবং চীনকে প্রবল ক্ষমতাবান প্রমাণ করার দায়ও রয়েছে তার৷ এই সময় ভারতের দাবি মেনে সেনা পিছিয়ে নেয়ার নির্দেশ দেওয়া চীনের প্রেসিডেন্টের পক্ষে যথেষ্টই অস্বস্তির৷

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা