,

গাজীপুরে কোনাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে রাজু আহম্মেদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোনাবাড়ী থানাধীন এরশারনগর হাউজিংয়ের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাজু আহমেদ বরিশালের বানারীপাড়া থানার বড় করফাকর গ্রামের কাঞ্চন খানের ছেলে। তিনি বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আজিবর হোসেন জানান, সকালে কোনাবাড়ী থানাধীন এরশারনগর হাউজিংয়ে সুজয় চন্দ্রশীলের বাড়ির বারান্দার আরার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু আহম্মেদের ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা