,

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার এ কথা বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে এ কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রতিরক্ষা মন্ত্রী এসপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চ পর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার একমত হন।

তিনি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানান।

ইহসানুল করিম বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় দু’দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া তিনি গতমাসে বৈরুত বন্দরে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তার ‘প্রোডাক্টিভ রোল’ অব্যাহত রাখবে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিরক্ষা মন্ত্রী এসপার বলেন, তার সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যার্পণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার এ ব্যাপারে সহযোগিতা করার বিষয় প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা