শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও’র ওপর হামলা : রিমান্ড শেষে ২ আসামি কারাগারে

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার দুই আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইসরাইল হোসেন জানান, শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালতে এই মামলায় গ্রেপ্তার দুই আসামি নবীরুল ইসলাম (৩৫) ও সান্টু কুমার দাসকে (৩৩) সাত দিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ আদালতে সোপর্দ করেন।

বিচারক মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আবু ইমাম জাফরের আবেদন অনুযায়ী, ওই দুই আসামিকে নতুন কোনো রিমান্ডের আবেদন বা অন্য কোনো আবেদন না থাকায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। শুক্রবার বিকেল ৫টায় আসামি নবীরুল ও সান্টু কুমার দাসকে পুলিশ পাহাড়ায় কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই আসামিকে গত শনিবার বিচারকের আদেশে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক সাত দিনের রিমান্ডে নিয়ে গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেল ৪টায় তাদের পুনরায় আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় গ্রেপ্তার অপর আসামি আসাদুল হককে (৩৫) গত ৬ সেপ্টেম্বর আদালত থেকে সাত দিনের রিমান্ড নিয়ে ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল শনিবার আসাদুলের রিমান্ড শেষ হলে তাকে ডিবি পুলিশ আদালতে তুলবে।

গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম তার সরকারি বাস ভবনে দুস্কৃতিকারীরা পিপিই পরে বাসায় প্রবেশ করে হাতুড়ি দিয়ে তার শরীরে ও মাথায় গুরুতর আঘাতে জখম করেন। এ সময় ওয়াহিদার বাবা তাকে রক্ষা করতে এসে তিনি নিজেও দুস্কৃতিদের হাতে গুরুতর আহত হন। ওয়াহিদা বর্তমানে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার বাবা ওমর আলী শেখ রংপুর মেডিলেক কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে ডিবি পুলিশ ও সরকারের আইনশৃংখলা বাহিনীর সহায়তায় গুরুত্ব সহকারে অপরাধ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি উদঘাটনের শেষ পর্যায় রয়েছে। অপরাধী শনাক্ত হলেই জনসম্মুখে অপরাধীর মুখোশ উন্মোচন করা হবে। এই মুহূর্তে তদন্ত স্বার্থে অন্যকিছু বলা সম্ভব নয়।’

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া