শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে কেজিতে ৩০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৭৫ টাকায় পৌঁছে। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি ৭০ এবং ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা। বাজারের এমন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে আনতে খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল রবিবার থেকে সারাদেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গতকাল টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের সঙ্গে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলও ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন এবং সয়াবিন তেল সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত কিনতে পারবেন।

প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকা এবং চিনি ও মসুর ডাল বিক্রি হবে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া সয়াবিন তেল প্রতিলিটার বিক্রি হবে ৮০ টাকা দরে। টিসিবির এই বিক্রি কার্যক্রম শুক্রবার ও শনিবার বাদে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।

টিসিবি জানায়, রাজধানী ঢাকার ৪০টি পয়েন্টে এসব পণ্য বিক্রি হবে। এ ছাড়া চট্টগ্রামে ১০টি, রংপুর ৭, ময়মনসিংহে ৫, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে ৫, সিলেটে ৫, বগুড়ায় ৫, কুমিল্লায় ৫, ঝিনাইদহে ৩টি ও মাদারীপুরের ৩টি স্থানে টিসিবি পণ্য বিক্রি হবে। অবশিষ্ট জেলা ও উপজেলার প্রতিটিতে ২টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলায় অতিরিক্ত ৫টি ট্রাকে ও বন্যাকবলিত জেলা ও উপজেলায় পরিস্থিতি বিবেচনায় ১৩টি ট্রাক পণ্য বিক্রি করবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ