,

খিলক্ষেতে বাসের ধাক্কায় ভেঙে গেল সাংবাদিকের পাঁজরের হাড়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় বাংলানিউজ টোয়েন্টিফোর’র জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুদ্দৌলা (৩৫) গুরুতর আহত হয়েছেন। বাসের ধাক্কায় তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।

একরামুদ্দৌলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম ও আজিজুল ইসলাম জানান, লা মেরিডিয়ান হোটেলের সামনের ফ্লাইওভারের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তার সামনে একটি ও পেছনে একটি বাস ছিল। সামনের বাসটি হঠাৎ ব্রেক করলে তিনিও ব্রেক করেন। তখন পেছনের বাসটি ব্রেক করতে করতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ওই বাসের সামনের চাকার নিচে পড়ে মোটরসাইকেলটি। আর তিনি বাসের নিচে ঢুকে যান। এতে তার বুকের ডান পাশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

সাংবাদিক একরামুদ্দৌলাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আবাদুজ্জামান শিমুল জানান, একরামুদ্দৌলা থাকেন মিরপুরে। কোনো কাজে তিনি মোটরসাইকেল নিয়ে খিলক্ষেত দিয়ে যাচ্ছিলেন। তখনই তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

আবাদুজ্জামান শিমুল আরও জানান, বাসের ধাক্কায় একরামুদ্দৌলার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। জরুরিভাবে তাকে রক্ত দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা