রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগাসাতো ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষদের ক্লাবে খেলবেন

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়তে চলেছেন ইউকি নাগাসাতো। প্রথম নারী ফুটবলার হিসেবে পেশাদারিভাবে পুরুষদের ক্লাবে খেলবেন শিকাগো রেড স্টার্সের ৩৩ বছর বছর বয়সী ফরোয়ার্ড।

ধারে জাপানের কাগাগাওয়া প্রেফ্যাক্চার লিগের ক্লাব হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাপানের হয়ে নারী বিশ্বকাপজয়ী নাগাসাতো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুই পক্ষই খবরটি নিশ্চিত করেছে জানিয়েছে টোকিও ভিত্তিক গণমাধ্যম কিয়োডা নিউজ।

২০১৭ সালে রেড স্টার্সে যোগ দেন নাগাসাতো। তার আগে তিনি জাপান জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে ২০১১ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছেন এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সিলভার মেডেলজয়ী দলের অংশ ছিলেন।

ইতিহাসের অংশ হতে যাওয়া নাগাসাতো হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বলেন, ‘আমার পারফর্ম্যান্স এবং অবস্থান যতোই বয়স বাড়ছে ততোই উন্নতি হচ্ছে। আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। ’

নাগাসাতো নারী পেশাদার ফুটবলে এর আগে চেলসি, ভলসবুর্গ ও ফ্রাঙ্কফুর্টের হয়েও খেলেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী