শান্তিরক্ষা মিশনে গেলেন ১৮০ নারী পুলিশ সদস্য

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৮০ জন নারী সদস্য ঢাকা ছেড়েছেন। পুলিশের একমাত্র ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) এই ১৮০ সদস্য কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা দেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।

কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৪) সদস্যরা বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩) এর স্থালিভিষিক্ত হবেন। এছাড়া, জাতিসংঘের মিশনে যোগ দিতে যাওয়া এই ফর্মড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক, লজিস্টিক অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ পনের জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

বিদায়ী বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩) এর কমান্ডার হিসেবে ছিলেন সালমা সৈয়দ পলি। বিরাজমান কোভিড-১৯ মহামারির মধ্যে এই ইউনিট দীর্ঘ ষোল মাস ধরে অত্যন্ত দক্ষতার ও সুনামের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান।

২০০৫ সালে MONUSCO শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এফপিইউ প্রেরণ করা হয়। ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এফপিইউ প্রেরণ করছে।

মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ শুরু হয় ১৯৮৯ সালে। গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্ব সমাজে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন