রিয়া চক্রবর্তী কারাগারে যেমন আছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যুর জেরে গ্রেপ্তার হয়েছেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাঠানো হয়েছে বাইকুল কারাগারে। এর আগে আদালতে তার জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। এখন তাকে টানা ১৪ দিন জেল হাজতে থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, গত মঙ্গলবার রাতে রিয়াকে জেলখানার নারী সেলে পাঠানো হয়। সেখানে ১ নস্বর সেলে রাখা হয়েছে তাকে। সেখানে তিনি সবজি ও ডাল রুটি খান। এবং জেল কর্তৃপক্ষের দেয়া চাটাইয়ে ঘুমিয়ে রাত কাটিয়েছেন তিনি। বুধবার তার করোনা পরীক্ষা করানো হয়। সে রিপোর্ট নেগেটিভ এসেছে।

গ্রেপ্তার হওয়া রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে। সেখানে বলিউডের কমপক্ষে ২৫ জন তারকার নাম ফাঁস করেছেন তিনি। তারা সকলেই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

দেশটির গণমাধ্যমে বলা হয়, সম্প্রতি জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া বলিউডের অনেক তারকাদের নাম বলেছেন। বলিউডের অনেক অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন রিয়া।

সম্প্রতি হওয়া বেশকিছু বলিউডের পার্টিতে মাদকের যোগান রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। আগামী ১০-১২ দিনের মধ্যে বলিউডের এই তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানা গেছে। রিয়া চক্রবর্তীর দাবি ছিল, ‘কেদারনাথ’ ছবির সেটে নিয়মিত মাদক সেবন করতেন সুশান্ত সিং রাজপুত।

জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী তদন্তে এনসিবিকে যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু একইসঙ্গে তিনি বেশকিছু ব্যাপার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘুরিয়ে উত্তর করছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ