,

সখীপুরে অটোরিকশায় কন্যাসন্তানের জন্ম

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সকালে প্রসবব্যথা উঠলে স্ত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে রওনা হন সুমন মিয়া। সঙ্গে ছিলেন আরও দুজন নারী। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই অটোরিকশাতে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা চত্বরে এ ঘটনা ঘটে।
সুমন উপজেলার কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কচুয়া পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত ভ্যানের চালক। এই দম্পতির তিন বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে।

সুমন মিয়ার এলাকার বড় ভাই রুবেল মিয়া জানান, সকাল ৯টার দিকে সুমনের স্ত্রীর প্রসবব্যথা হলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সঙ্গে দুজন নারীকে নিয়ে সুমন নিজেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে মোখতার ফোয়ারা এলাকায় পৌঁছালে প্রসবব্যথা তীব্র হতে থাকে।

একপর্যায়ে ফোয়ারা চত্বরের একপাশে অটোরিকশাটি থামানো হয়। আরও ৩০০ গজ সামনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর ৪০ গজ পেছনে একটি বেসরকারি হাসপাতাল। ওই হাসপাতাল থেকে একজন নার্সকে নিয়ে আসার আগেই অটোরিকশাতেই কন্যাসন্তানের জন্ম দেন ওই মা। পরে বেসরকারি ওই হাসপাতালের নিচ থেকেই নবজাতককে তুলা দিয়ে মুছেই বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।

দুপুরের দিকে হারুন মাহমুদ নামের এক ব্যক্তির মুঠোফোন থেকে মোখতার ফোয়ারা চত্বরে কন্যাসন্তান প্রসব লিখে একটি ভিডিও প্রচার হয়। অনেকেই ওই ভিডিওটি দেখে নবজাতকের নাম রাখেন ফোয়ারা।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘শুনেছি হাসপাতালে আনার আগেই ফোয়ারা চত্বরেই এক মা সিএনজিচালিত অটোরিকশাতেই সন্তান জন্ম দিয়েছেন। তবে ওই প্রসূতি সুস্থ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি না করে রাস্তা থেকেই বাড়িতে নেওয়া হয়েছে।’

হারুন মাহমুদ বলেন, ওই সময় পাশের দোকানদারেরাও অনেক সহযোগিতা করেছেন। অটোরিকশাটিকে একটি কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। কেউ কেউ ক্লিনিক থেকে নার্স ডেকে নিয়ে এসেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা