শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিল বোর্ড তৈরি করে লাভ নেই, দিল বোর্ড তৈরি করুন : মেয়র আতিকুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : শহরে যত্রতত্র বিলবোর্ড স্থাপন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিলবোর্ড তৈরি করে লাভ নেই, দিল বোর্ড তৈরি করুন। মানুষের মনে জায়গা করে নিন।

বৃহস্পতিবার বিমানবন্দর স্টেশনে ঢাকা বিমানবন্দর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের মানোন্নয়ন ও অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের প্রশংসা করে মেয়র আতিকুল বলেন, বিমানবন্দর রেলস্টেশনটি এখন অনেক সুন্দর হয়েছে। অথচ গত এক মাস আগে এখানে আসলে দেখতে পেতেন, এখানে খালি পোস্টার আর পোস্টার। এমন কোনো জায়গা নেই যেখানে পোস্টার নেই। আমি আজ এই স্টেশনের ভেতরে ঘুরে দেখেছি। এটি পাল্টে গেছে। আপনি (রেলমন্ত্রী) পাল্টে দিয়েছেন। আমরা পাল্টে দেই আর অনেকে পোস্টার লাগায়। পোস্টার লাগিয়ে সৌন্দর্য নষ্ট করে।

মেয়র আরও বলেন, বিমানবন্দর পুলিশ বক্সের উপরে আপনারা দেখেছেন গত ১৬ বছর ধরে একটি বিশাল বিলবোর্ড। এই বিলবোর্ডে এমন কোনো নেতাকর্মী নেই যাদের ছবি দেয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী জানেন কোন নেতা মানুষের দিলের মধ্যে আছে, তাকেই নমিনেশন (মনোনয়ন) দেয়া হয়।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে যত্রতত্র নির্মাণসামগ্রী রেখে ফুটপাত-সড়ক নষ্ট করা হয়। অভিযান শুরু হয়েছে, অভিযান চলমান থাকবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান শুরু হবে। নিয়মবহির্ভূতভাবে যারা সাইনবোর্ড লাগিয়েছেন, সব সাইনবোর্ড উচ্ছেদ করা হবে। এ শহরকে ঠিক করতে হবে। সবাই মিলেই ঢাকা শহরকে ঠিক করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ