,

সৌদি আরবে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুথিদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার রিয়াদের গুরুত্বপূর্ণ টার্গেটে এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে বলেছে, রিয়াদের দিকে ধেয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন ভূপাতিত করেছে জোটের সৈন্যরা।

বিবৃতিতে বিস্তারিত কোনও তথ্য না দিয়ে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে বেসামরিক টার্গেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

হুথি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একটি দুল-ফাক্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি সামাদ-৩ ড্রোন ছুড়েছে। অতীতেও ইয়েমেনি এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরব লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

টুইটারে দেয়া এক বিবৃতিতে সারিয়া বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে শত্রুদের অব্যাহত অবরোধ এবং স্থায়ী উসকানির জবাবে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন অব্যাহত থাকলে আরও হামলা চালানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি।

২০১৪ সালে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানা-সহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।

পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে এক লাখের বেশি ইয়েমেনির প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

জাতিসংঘ বলছে, খাদ্য, বাসস্থান ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সঙ্কট তৈরি হওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা