সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএলে ত্রিনবাগো অপরাজিত চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২০ এর শিরোপা জিতে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃহস্পতিবার আসরের ফাইনালে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে হারায় কিয়েরন পোলার্ডের ত্রিনবাগো।

লিগ পর্বে সব কটি ম্যাচ জিতে আসা ত্রিনবাগো অপরাজিত চ্যাম্পিয়ন হলো। সিপিএলে এটি দলটির চতুর্থ শিরোপা, যা সর্বোচ্চ।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া মার্ক ডিয়াল ২৯, নাজিবুল্লাহ জাদরান ২৪ রান করেন। ৪ উইকেট নিয়ে পোলার্ড সেন্ট লুসিয়ার আসল মেরুদণ্ড ভাঙার কাজটা করেন। ২টি করে উইকেট নেন আলি খান ও ফাওয়াদ আলম।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা সেন্ট লুসিয়ার হয়ে ঝড় তোলেন লেন্ডল সিমন্স। তার অপরাজিত ৮৪ রানে সহজ জয় তুলে নেয় ত্রিনবাগো। ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন সিমন্স। এ ছাড়া ড্যারেন ব্রাভো করেন ৪৭ বলে অপরাজিত ৫৮ রান।

এর আগে ১৯ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ত্রিনবাগো। সিমন্স ও ব্রাভোর ব্যাটে সেই চাপ উড়ে যায় পরে। ম্যাচসেরাও হয়েছেন সিমন্স। আর টুর্নামেন্ট সেরা পোলার্ড।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী