শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাখারভ’ বিজয়ী কমিউনিটি থেকে সু চিকে বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ মানবাধিকারবিষয়ক পুরস্কার শাখারভ বিজয়ীদের কোনো কার্যক্রমে আর অংশ নিতে পারবেন না মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। নোবেল পাওয়ার এক বছর আগে, ১৯৯০ সালে সু চি এই পুরস্কার জয়লাভ করেন।

রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর আচরণ মেনে নেয়ায় বৃহস্পতিবার সু চিকে এই কমিউনিটি থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট বা ইপি।

১৯৯০ সালের আগের কার্যক্রমের জন্য সূ চি পুরস্কারটি পেয়েছিলেন বলে এখন প্রত্যাহারের সুযোগ নেই। তাই কমিউনিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এর অর্থ বিশ্বজুড়ে এই পুরস্কার বিজয়ীরা যে সম্মানজনক কার্যক্রমে অংশ নেন, সেখানে সূ চিকে আর ডাকা হবে না।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে পরের কয়েক মাসে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই ঘটনায় সু চির নীরব ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি করে। তাকে দেওয়া সম্মানজনক ডিগ্রি কেড়ে নেয় বহু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। কানাডায় তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দেশটির পার্লামেন্ট।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ