,

রেনুকে গণপিটুনিতে হত্যায় ১৫ জন অভিযুক্ত

news-image

নিউজ ডেস্ক : রাজধানী বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

আলোচিত এ হত্যা মামলায় অভিযুক্তের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এক অভিযুক্ত পলাতক বলে জানা পলিশ।

অপর চারজনের পূর্নাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ সম্ভব না হওয়ায় তাদের অভিযুক্ত করা যায়নি। গ্রেপ্তারদের মধ্যে তিন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অভিযোগপত্রে প্রাপ্তবয়স্ক অভিযুক্তরা হলেন মো. ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা (২০), মোছা. রিয়া বেগম ওরফে ময়না বেগম (২৯), মো. আবুল কালাম আজাদ ওরফে আজাদ মন্ডল (৫০), মো. কামাল হোসেন (৪০), মো. শাহিন (৩২), মো. বাচ্চু মিয়া (৩৬), মো. বাপ্পী ওরফে শহিদুল ইসলাম (২১), মো. মুরাদ মিয়া (২৬), মো. সোহেল রানা (৩০), আসাদুল ইসলাম(২২), মো. বিল্লাল মোল্লা (৩২) ও মো. রাজু ওরফে রুম্মান হোসেন (২৩)।

অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তরা হলো মো. জাফর হোসেন পাটোয়ারী (১৭) ও ওয়াসিম ওরফে মো. অসিম আহম্মদ (১৪)। তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এ ছাড়া পলাতক রয়েছেন অভিযুক্ত মো. মহিউদ্দিন (১৮)।

গত বছরের ২০ জুলাই তাছলিমা বেগম রেনু তার ছেলে তাসিন আল মাহির ও মেয়ে তাসমিন তুবাকে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্যে খোঁজখবর নিতে গেলে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান।

এ ঘটনায় তার বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ শজনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মহাখালীতে চার বছরের মেয়েকে নিয়ে থাকতেন রেনু। বছর দুই আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। ১১ বছরের একটি ছেলেও রয়েছে রেনুর। সূত্র: ডিএমপি নিউজ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা