বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির সভাপতি পদ থেকে মোস্তফা কামালের পদত্যাগ

image_205327.kamal-

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আ হ ম মুস্তফা কামাল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন কামাল। আর আইসিসির মধ্যে যা হচ্ছে তা মেনে নিতে না পেরে আইসিসির সভাপতির পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন। তিনি বলেছেন, "আমি বিশ্বকে এটা জানাতে চাই যে আইসিসির ভেতরে কি হচ্ছে। কেমন অসাংবিধানিক কাজ হচ্ছে। বিশ্বকে জানাতে চাই সত্যটা কি। আমরা চাই ক্রিকেট কলুষমুক্ত হোক। পবিত্র মানুষের হাতে ক্রিকেট যাক। এখন আইসিসি যাদের হাতে আছে তাদের সাথে কাজ করা সম্ভব না।" হযরত শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর তিনি সাবেক সভাপতি হিসেবে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। এবং তার সময়ে যারা তাকে সমর্থন দিয়েছেন তাদের এবং ১৬ কোটি বাংলাদেশীকে ধন্যবাদ জানান। বাংলাদেশ একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়নের ট্রফি দেয়ার কথা ছিলো কামালের। কিন্তু তার বদলে অসাংবিধানিকভাবে আইসিসি চেয়ারম্যান শ্রী নিবাস ট্রফি দেন। এটা ফাইনালের আগের দিন মিটিং করে সিদ্ধান্ত নেয়া হয় বলেই জানান কামাল। তিনি বিষয়টির প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি বলে জানান তিনি। এই তথ্য জানিয়ে কামাল উপস্থিত সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন। বলেন তার পদত্যাগ করা উচিত কি না। তারপর বলেন, "আমি পদত্যাগ দিতে চাই। এখন ধরে নিন আমার পদত্যাগ চলে যাবে। আমি এখন বক্তব্য রাখছি আইসিসির সাবেক সভাপতি হিসেবে।"
তিনি আরো একবার জানান, বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের দিন প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার করা হয়নি। ভুল সিদ্ধান্ত এসেছে। কামাল বলেন, সেদিন প্রযুক্তি পুরোপুরিভাবে ব্যবহার করা গেলে হয়তো আম্পায়ারদের এত ভুল হতো না।
কামাল মূলত পদত্যাগ করেছেন আইসিসির মধ্যে চলা অসাংবিধানিক কাজ কর্ম চলছে বলে। তিনি সভাপতি। অথচ তার সামনেই অসাংবিধানিক কাজ হচ্ছে। এটা মেনে নিতে পারেন নি কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের আবেগের দিকে খেয়াল করেই আইসিসির সভাপতির পদ ছেড়ে দিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা