,

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সিদ্দিকুর রহমান (৬০) নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে কটিয়াদী বাজার থেকে বাড়ি ফেরার পথে চরনোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের মৃত আবদুল মন্নাফের ছেলে ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার চাচাতো ভাই ও ভাতিজারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল জানিয়েছেন।

তিনি জানান, বাড়ির পাশের একটি জমি নিয়ে সিদ্দিকুর রহমানের সাথে তার চাচাতো ভাই ও ভাতিজাদের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে বুধবার সন্ধ্যার পর কটিয়াদীতে শালিস হয়। এতে বিষয়টির কোনো মীমাংসা হয়নি। শালিস শেষে রাতে বাড়ি ফেরার পথে তার চাচাতো ভাই ও ভাতিজারা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানান।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি