শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

news-image

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেটপাড়া গ্রামে এক ঘরের মধ্যে থেকেই স্বাম-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ধামরাইয়ের গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল (২২) প্রায় ২ বছর আগে বিয়ে করেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। বিয়ের পর থেকে তারা সুন্দর ভাবে সাংসারিক জীবনযাপন করছিল। প্রতিদিনের মত তারা রাতের খাবার খেয়ে বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরে দরজা ভেঙ্গে স্বামী স্ত্রীর দুজনের মরদেহ খাটের উপর দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীযরা জানান, জুয়েলের স্ত্রী মুনমুনের গলায় আঘাতে চিহৃ আছে। ধারনা করা হচ্ছে মুনমুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর জুয়েল বিষপানে আত্মহত্যা করেছে।
ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ