,

করোনায় স্কুলে প্লাস্টিকের তাঁবুতে ক্লাস করছে ক্ষুদে শিক্ষার্থীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়ে ঘরবন্দি আর কতদিন থাকা যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশে খুলছে স্কুল। তবে এক্ষেত্রে একধাপ এগিয়ে ইরান। টানা সাত মাস পরে গত শনিবার থেকে ইরানে খুলে দেওয়া হয়েছে স্কুল। কিন্তু স্কুলে সামাজিক দূরত্ব বজায় থাকবে কীভাবে? নতুন পন্থা বের করেছে কর্তৃপক্ষ।

ইরানে ক্ষুদে শিক্ষার্থীদের একটি স্কুলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পড়ুয়াদের ক্লাসরুমে বসানো হয়েছে স্বচ্ছ প্লাস্টিকের তাঁবুর মধ্যে। এভাবেই নাকি তাদের করোনা ভাইরাস থেকে বাঁচানো যাবে তাদের।

ছবিটি সোশ্য়াল মিডিয়ায় প্রথম শেয়ার করেন সাংবাদিক ফারনাজ ফাসিহি। সেখানে তিনি লেখেন, মহামারীর সময়ে এই হল ইরানের স্কুল। ছবি দেখা যাচ্ছে, ক্লাশরুমে তাঁবুর মধ্যে বসেই কাজ করছে খুদে পড়ুয়ারা। কারও মুখে মাস্ক নেই।
ছবিটি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এমন অভিনব ব্যবস্থার প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবার সরকারকে তুলোধনা করেছেন। তাদের বক্তব্য, করোনা যখন এখনও দেশ থেকে যায়নি তখন স্কুল খুলে ছোটছোট ছেলেমেয়েদের এভাবে বিপদে ফেলার প্রয়োজন কী ছিল?

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি