পেট থেকে সাড়ে ৬ হাজার মিশরীয় পাউন্ড উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : মিশরের কায়রোর একটি হাসপাতালে এক রোগীর পেট থেকে সাড়ে ৬ হাজার মিশরীয় পাউন্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার পেট থেকে পাওয়া গেছে মুদ্রা, ৩৯ টি নখ, ক্লিপার এবং একটি লাইটার। স্থানীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে আরব নিউজ গতকাল বুধবার এ খবর প্রকাশ করেছে।

ওই রোগী পেটে তীব্র ব্যথা নিয়ে কাসর এল আইনি নামে কায়রোর সেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বেশ কিছু সময় ধরে টাকা খাওয়ার কথা চিকিৎসকদের কাছে স্বীকারও করেছিলেন।

অস্ত্রোপচার পরিচালনাকারী ডা. আবদুল রহমান মোস্তফা জানান, পেট এবং অন্ত্রের তীব্র সংক্রমণে আক্রান্ত রোগীকে বাঁচাতে চার ঘণ্টা ধরে অপারেশন করা হয়। পরে তার পেট থেকে চারটি রোলে নোটের মোট সাড়ে ৬ হাজার পাউন্ড উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ