,

রাস্তায় ফেলে যাওয়া তালাবদ্ধ সিন্দুক উদ্ধার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকা থেকে তালাবদ্ধ অবস্থায় একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার করে পুলিশ।

এছাড়া সেখান থেকে মাদারীপুর জেলার রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। তবে পুলিশের ধারনা লোহার সিন্দুকটি দর্শনা থেকে চুরি করে চোরচক্র সেখানে ফেলে গেছে।

অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, চোর চক্র লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্ত্বর রেলক্রসিং সংলগ্ন এলাকার রাস্তায় ফেলে চলে যায়। সিন্দুকটি তালাবদ্ধ আছে।

তিনি আরও জানান, এছাড়া লোহার সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। বিবাহের রেজিস্টারে মাদারীপুর জেলার রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে। সিন্দুকের মালিককে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক