,

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবকের হাত কর্তন

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন উপজেলার বৈদ্যার গাও গ্রামের রুবেল(৩২) ও কবির(২২)।

আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়েছেন চিকিৎসক। এর মধ্যে রুবেলের এক হাতের কব্জি কাটা ও আরেক হাতের দুই আঙ্গুল কেটে ফেলা হয়েছে আর কবিরের গায়ের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক কারণে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান ও আজিম উদ্দিন ফরাজী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি প্রজেক্টে বালু ভরাটকে কেন্দ্র করে শাজাহান খানের লোকজন দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রতিপক্ষ আজিম উদ্দিন গ্রুপের কাছে। তবে দুই লক্ষ টাকা দেওয়ার পর তাদের দাবিকৃত বাকি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায় আজিম উদ্দিন ফরাজীর লোকজন।

এ ঘটনার সূত্র ধরে বুধবার সকাল এগারোটার টার দিকে বৈদ্দারগাও বাজার এলাকায় শাহজাহান খানের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করা লোকজন আজিম উদ্দিন ফরাজী সমর্থক রুবেল ও কবিরের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে রুবেল ও কবিরকে গুরুতর আহত করে পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

গজারিয়া থানার ওসি ( তদন্ত) মামুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে তবে তাদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক