,

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল শিগগিরই

news-image

নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা বিলম্ব হলেও শিগগিরই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, করোনা পরিস্থিতির কারণে ৪০তম বিসিএসের ফল কিছুটা বিলম্ব হয়েছে। শুরুতে সংশ্লিষ্টদের মধ্যে অনেকে পরীক্ষার খাতা দেখতে আগ্রহী হননি বলে এখনো লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে পিএসসির একজন সদস্যের নেতৃত্বে খাতা মূল্যায়নের কাজ চলছে।

তিনি বলেন, সকল প্রতিকূলতা পেরিয়ে খাতা মূল্যায়নের কাজ অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে প্রধান ধাপে খাতা মূল্যায়ন শেষে দ্বিতীয় ধাপে মূল্যায়ন করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ করে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপের খাতা মূল্যায়নের কাজ সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। অক্টোবরের মধ্যে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে।

জানা গেছে, ৪০তম বিবিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা গত ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয়। বর্তমানে খাতা মূল্যায়নের কাজ চলছে। এর আগে ৪০তম প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০ হাজার ২৭৭ প্রার্থী পাস করেন। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এ বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা