রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার আদালতে সাহেদের বিরুদ্ধে দুই চার্জশিট

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : অস্ত্র, গুলি ও অবৈধ ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চার্জশিট দাখিল করা হয়েছে।

এক মাস ২৩ দিন পর আমলী আদালত-৭ এর বিচারক রাজীব কুমার রায়ের আদালতে বুধবার দুপুরে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল ইসলাম।

সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

এর আগে ১৫ জুলাই ভোরে ভারতে পালিয়ে যাওয়ার মুহুর্তে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর কুমড়োর খালের বেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও দু’ হাজার ৩৩০ রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা হয় দেবহাটা থানায়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী