,

করোনায় ফেরত এসেছেন ১১১১১১ কর্মী : কর্মসংস্থান মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারী পরিস্থিতিতে গত ছয় মাসে বিভিন্ন দেশ থেকে এক লাখ ১১ হাজার ১১১ কর্মী দেশে ফেরত এসেছেন। এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বুধবার সংসদে এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ১ এপ্রিল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ১১ হাজার ১১১ জন কর্মী দেশে ফেরত এসেছেন। তাদের অনেকেই কাজের মেয়াদ শেষে বা কাজ না থাকায় দেশে ফেরত এসেছেন।

সংসদে দেয়া বিবৃতিতে প্রবাসী কল্যাণমন্ত্রী দেশে ফেরত আসা কর্মীদের পুনর্বাসনে কথা তুলে ধরে বলেন, যেসব কর্মী ফিরে এসেছেন বা আসবেন তাদের সামাজিক ও অর্থনৈতিক পুর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা সঙ্কট মোকাবেলায় বিদেশে থাকা কর্মীদের জন্য ১৩ কোটি টাকার জরুরী ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কর্মীদের দেশে আনা এবং ফেরত আসাদের রিইন্টিগ্রেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রবাসফেরত কর্মীদের সংখ্যা আশঙ্কাজনক নয় জানিয়ে মন্ত্রী বলেন, আশঙ্কা করা হয়েছিল অর্থনৈতিক মন্দা এবং করোনার কারণে প্রধান কর্মী নিয়োগকারী দেশগুলোর শ্রমবাজার বিপর্যস্ত হওয়ার কারণে অনেক কর্মী বেকার হয়ে পড়বেন। কিন্তু আশার কথা এই যে, এখন পর্যন্ত ফেরত আসা কর্মীর সংখ্যা আশঙ্কাজনক হয়ে উঠে নাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে ভূমিকা পালন করায় এমনটি হয়েছে।

মন্ত্রী জানান, গত কয়েক বছরে বাংলাদেশ থেকে প্রায় প্রতি মাসে ৬০ হাজার কর্মী বিদেশে গিয়েছেন। ২০১৯ সালের জানুয়ারি-আগস্ট পর্যন্ত চার লাখ ৬০ হাজার কর্মী বিদেশে গিয়েছেন। কিন্তু আগস্ট ২০২০ পর্যন্ত মাত্র ১ লাখ ৭৬ হাজার কর্মী বিদেশে গেছেন। এর কারণ হলো এ বছরের এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত কোন কর্মী বিদেশে যেতে পারেনি বলা চলে।

বৈশ্বিক মন্দার মধ্যে দেশে রেমিটেন্স প্রবাহ বেশি হওয়ায় প্রবাসী কর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী। একইসঙ্গে রেমিটেন্সে দুই শতাংশ ইনসেনটিভ দেয়ার জন্য প্রদানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগের জন্যই রেমিটেন্সের উর্ধ্বগতি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা