শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে নামাজ পড়ে নিজেই চা-কফি বানিয়ে খাই

news-image

নিউজ ডেস্ক : সকালে ঘুম ভাঙার পর জায়নামাজ খোঁজেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে, তারপর নিজের চা নিজে বানিয়ে খান বলে জানান তিনি।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সকালে ঘুম ভাঙার পর আগে জায়নামাজ খুঁজি। নামাজ পড়ি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে। আমরা নিজেরা করে খাই। এর আগে নিজের বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে।’

তিনি বলেন, ‘এরপরে বই-টই যা পড়ার পড়ি। ইদানিং করোনা ভাইরাসের কারণে সকালে একটু হাঁটতে বের হই। তবে আরেকটা কাজ করি এখন। গণভবনে একটি লেক আছে। যখন হাঁটতে যাই, হাঁটা শেষে যখন লেকের পাশে বসি, তখন একটা সিপ নিয়ে বসি, মাছও ধরি।’

সরকারপ্রধান আরও বলেন, ‘আমাদের বাবার শিক্ষা রিকশাওয়ালাকে আপনি করে বলতে হবে। ড্রাইভারকে সাহেব বলতে হবে। বাড়ির কাজের লোকজনকে হুকুম দেয়া যাবে না। আমরা সেই শিক্ষাই অর্জন করেছি। আমার বাসায় যারা কাজ করে তাদের কখনো হুকুম দেই না। বলি, আমাকে এটা করে দিতে পারবে? সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়েছেন।’

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দুর্বৃত্তদের হামলা আহত ইউএনওর বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘ইউএনওর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। কেউ বলছে চুরি, শুধু চুরি না। এখানে আর কী আছে তাও দেখা হচ্ছে। অপরাধী আমাদের চোখে অপরাধীই। কোন দল করে সেটা দেখি না। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছি। এখানে আরও কিছু আছে কিনা তাও দেখা হচ্ছে।’

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘মাঠ প্রশাসনে যারা কাজ করছেন, তাদের ওপর এ আঘাত সহ্য করার মতো না। তদন্তে কোনো ঘাটতি হবে না। অপরাধীর অবশ্যই বিচার হবে। কারা এ ঘটনায় মদদ দিয়েছে তাও খুঁজে বের করা হবে। সংসদ সদস্যরা যাতে অপরাধীদের রক্ষার চেষ্টা না করে।’

blob:https://www.facebook.com/04a5aa33-6366-4d28-bcec-a5870eca2606

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ