,

আখাউড়া থেকে অপহৃত শিশু নোয়াখালী থেকে উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম থেকে অপহরণের ৩ দিন পর অপহৃত শিশু শিফাতকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যায় নোয়াখালীর সুধারামপুর থানার সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বুধবার ১৮মাস বয়সি শিফাত মোল্লাকে উদ্ধারের পর আখাউড়ায় আনা হয়েছে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ আলম জানান, অপহরনকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত মূল অপহরণকারী ফারুকসহ তার এক সহযোগীকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক আদালতের মাধ্যমে উদ্ধারকৃত শিশু শিফাতকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য গত রবিবার ফারুক নামের এক মাদকাসক্ত ও তার স্ত্রী পৌরশহরের দেবগ্রাম
শিববাড়ি সংলগ্ন এলাকা থেকে ১৮মাস বয়সি ওই শিশুকে কৌশলে অপহরণ করে
নিয়ে যায়। এই এলাকায় ভাড়া বাসায় থাকেন শিফাতের পরিবার। তার বাবা শিপন
মোল্লা পেশায় একজন রাজমিস্ত্রী, মা লাকী বেগম গৃহিনী। তাদের সঙ্গে একই
বাড়িতে ভাড়া থাকেন মোঃ ফারুক ও তার স্ত্রী রুপা বেগম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা