,

মসজিদে বিস্ফোরণ: পরিবারগুলোকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধ প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না মর্মে রুল দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই রুল দেন।

একই সঙ্গে অন্তর্বর্তী আদেশে হতাহতদের পরিবারকে আগামী সাত দিনের মধ্যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস কর্তৃপক্ষকে বলা হয়েছে।

রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।

রিট আবেদনে ক্ষতিপূরণের আরজির পাশাপাশি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা জারির আরজি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সেবা সংস্থা যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, টেলিফোনের লাইন নিয়মিত দেখভালের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

প্রসঙ্গত, শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অন্তত ৪০ জন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মঙ্গলবার পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন আরও ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী