,

করোনায় সারাবিশ্বে মৃত্যু প্রায় ৯ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :  প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৯ লাখে পৌঁছেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মারা গেছে ৮ লাখ ৯৬ হাজার ১২৭ জন।

এছাড়া বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৪৯ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ২৬ হাজার ৬৯৬ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬৩৯ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪২ লাখ ৮০ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বিবেচনায় তৃতীয় ভারত। দেশটিতে করোনায় মোট মারা গেছে ৭২ হাজার ৭৭৫ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। দেশটিতে ৪১ লাখ ৬২ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৬৪ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি দ্বিতীয়।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ৩২ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ৯৩৯ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা