রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধভাবে পাহাড়ি টিলা কাটার দায়ে জরিমানা

news-image

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় অবৈধভাবে পাহাড়ি টিলা কাটার দায়ে আবদুল মাবুদ (৬১) নামে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ তাকে উক্ত জরিমানা করেন। আবদুল মাবুদ উপজেলার বড়হাতিয়া ভবানীপুর এলাকার মো. আবদুল মতলবের পুত্র।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উক্ত ইউনিয়নের বাগান পাড়া এলাকায় আবদুল মাবুদ সাতজন শ্রমিক দিয়ে পাহাড়ি টিলার মাটি কাটছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ সেখানে গিয়ে অভিযান চালায় এবং টিলা কাটারত অবস্থায় শ্রমিকদেরকে পায়। পরে ইউএনও টিলা কাটা বন্ধ করে দেয় এবং শ্রমিকদেরকে জিজ্ঞাসা করলে তারা আবদুল আবদুল মাবুদের নাম প্রকাশ করে। অভিযান শেষে সন্ধ্যায় ইউএনও পাহাড়ি টিলার মাটি কাটার দায়ে অভিযুক্ত আবদুল মাবুদ (৬১) কে পরিবেশ সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করে।

এ ব্যাপারে ইউএনও তৌছিফ আহমেদ দৈনিক ইত্তেফাককে জানান, লোহাগাড়ায় অবৈধভাবে কাউকে পাহাড়ের মাটি ও টিলা কাটতে দেয়া হবে না এবং এ ব্যাপারে কাউকেও ছাড় দেয়া হবে না। মঙ্গলবার বিকেলে পাহাড়ি টিলা কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় ও পাহাড়ি টিলা কাটা বন্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী