,

হ্যারি-মেগান রাজপরিবারকে টাকা ফেরত দিলেন

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের পর রানির দেয়া বাড়ি সংস্কারের জন্য ব্যয় হওয়া টাকা ফেরত দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি।

ডয়চে ভেলে অনলাইন জানায়, ২০১৮ সালে বিয়ের পর হ্যারি ও মেগান দম্পতিকে উইন্ডসর প্রাসাদের কাছের ফ্রগমোর কটেজটি উপহার দেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

এর প্রয়োজনীয় সংস্কারে ব্যয় হয়েছিল ২৪ লাখ পাউন্ড বা প্রায় ২৭ কোটি টাকা। এই টাকা দেয়া হয়েছিল রাজ পরিবারের জন্য ব্রিটিশ জনগণের দেয়া করের তহবিল থেকে।

সোমবার হ্যারি-মেগানের এক মুখপাত্র জানান, ব্রিটিশ রাজ দম্পতিটি সেই অর্থ ফেরত দিয়েছেন। তবে বাড়িটি এখনো হ্যারি ও মেগানের নামেই থাকছে। যুক্তরাজ্যে গেলে তারা সেখানে অবস্থান করতে পারবেন।

ওই মুখপাত্র বলেন, ‘রানির সম্পত্তি ফ্রগমোর কটেজ সংস্কারে যেই টাকা খরচ হয়েছিল তার পুরোটাই দিয়েছেন প্রিন্স হ্যারি। তবে কটেজটি ডিউক ও তার পরিবারের যুক্তরাজ্যের বাসভবন হিসেবে এখনো থাকছে।’

গত সপ্তাহে এই দম্পতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা বিনোদন সাইটটির জন্য সিনেমা, ডকুমেন্টারি, সিরিয়াল প্রযোজনা করবেন।

যদিও নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত টাকার চুক্তি হয়েছে তা জানা যায়নি। সম্প্রতি সাসেক্সের ডিউক ও ডাচেস ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারাতে বাড়িও কিনেছেন।

গত মার্চে যুক্তরাজ্য ছেড়েছেন বহু আলোচিত এই ব্রিটিশ রাজদম্পতি। প্রথমে তারা কানাডায় যান। এখন তারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাস করছেন৷

রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা