,

সৌদির আভা বিমানবন্দরে ‘ড্রোন হামলা’

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি গোষ্ঠী। মঙ্গলবার ভোরে কয়েক দফায় চালানো হামলায় আভা বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টা বন্ধ হয়েছিল বলেও দাবি করেছে তারা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক টুইট বার্তায় এ হামলা করার দাবি করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, সামাদ-৩ ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়েমেন সীমান্ত ঘেষা আভা বিমানবন্দরে গত দুই বছর ধরে হুতিরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সৌদি নিরাপত্তা বাহিনী এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করলেও অনেকগুলো ঠিকই আঘাত হেনেছে। আর এ আঘাতে হতাহতের ঘটনাও ঘটেছে।

শিয়া মতালম্বী হুতি বিদ্রোহীরা ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমাবর্ষণ ও বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে ইয়েমেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি