শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়াঘাটে চাপ বৃদ্ধি

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে গত কয়েক দিন বিভিন্ন সমস্যার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ছে পাটুরিয়াঘাটে। পাটুরিয়াঘাটে ফেরি পারাপারের জন্য যানবাহনের লাইন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পচনশীলসহ জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে ঘাট এলাকায় ও ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ রাস্তায় আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। প্রতিটি ট্রাক ফেরি পারের জন্য ঘাট এলাকা ও সড়কপথে কম করে হলেও এক থেকে দুদিন অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকা আর নদী পথে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়াঘাটে আটকে আছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

ট্রাকের বুকিং কাউন্টারে গিয়ে দেখা গেছে, রোববারে আসা ট্রাক পার এখনও সম্পন্ন হয়নি। সোমবার দুপুরে ট্রাক টার্মিনালে আড়াইশ ও ঘাটের কাছে মহাসড়কে উথলী সংযোগ সড়কে আরও আড়াইশর বেশি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা গেছে। তবে যাত্রীবাহী গাড়ির তেমন চাপ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও নাব্য দেখা দেয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে মূল চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী দুই থেকে একদিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথের নাব্যতা ফিরে এলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন।

এদিকে শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, পাটুরিয়াঘাটে পণ্যবোঝাই অতিরিক্ত ট্রাকের চাপ নিয়ন্ত্রণে, উথলী সংযোগ মোড়ে প্রায় দুই থেকে আড়াইশ ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় ট্রাকের চাপ কমে গেলে সংযোগ রাস্তা থেকে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ফেরিঘাটের দিকে ছেড়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ