,

লাদাখে ভারতীয় সেনারা গুলিবর্ষণ করেছে, অভিযোগ চীনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের বিরোধপূর্ণ সীমান্তে দ্বিপাক্ষিক সমঝোতা ভেঙে ভারতীয় সেনারা ফাঁকা গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে চীন।

প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে সোমবার দুপক্ষের মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা। খবর রয়টার্স।

মঙ্গলবার চীনের সামরিক বাহিনীর দাফতরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটির পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র ঝ্যাং শুইলি জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল করতে চীনের সীমান্ত রক্ষীরা ‘পাল্টা পদক্ষেপ’ নেয়।

তবে চীনের সীমান্ত রক্ষীদের নেয়া ‘পাল্টা পদক্ষেপ’ কী ছিল, চীনের সৈন্যরাও সতর্কতামূলক গুলি ছুড়ছে কি না, বিবৃতিতে এসব পরিষ্কার করে বলা হয়নি।

বিবৃতিতে ঝ্যাং বলেন, তাৎক্ষণিকভাবে বিপজ্জনক আচরণ বন্ধ করার জন্য এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে তা নিশ্চিত করতে যারা গুলি করেছে কঠোর তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার জন্য ভারতীয় পক্ষকে অনুরোধ করেছি আমরা।

এ বিষয়ে মন্তব্যের জন্য বেইজিংয়ের ভারতীয় দূতাবাসের কাছে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা