,

নারায়ণগঞ্জ থেকে টিএসসির পথশিশু জিনিয়াকে উদ্ধার 

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস।

তিনি জানান, ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে লুপা তালুকদার নামে এক নারী তাকে নানা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জে তার বোনের বাসায় রাখে। সেখানে থেকেই জিনিয়াকে উদ্ধার করা হয়। সে বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক আছে।

লুপা নিজেকে একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। কিন্তু পুলিশ সেই সংবাদমাধ্যমের কোন অস্তিত্ব পায়নি বলে জানান গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর লুপা পুলিশের কাছে দাবি করেছে, সে মেয়েটিকে লালন-পালন করে বড় করবে- এই কথা বলে নিয়ে যায়। কিন্তু ওই নারীর সঙ্গে কথা বলে পুলিশ তেমন কোনো প্রমাণ পায়নি। উল্টো ওই নারী ও তার পরিবারের উশৃঙ্খল আচরণ ও চলাফেরার প্রমাণ পায় পুলিশ। বিষয়টি সন্দেহজনক অপহরণ মনে হওয়ায় লোপা তালুকদারকে আটক করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

মূলত কী উদ্দেশে শিশুটিকে নিয়ে গিয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে পয়লা সেপ্টেম্বর দুই তরুণীর সঙ্গে সর্বশেষ কথা বলতে দেখা যায় জিনিয়াকে। পাশের একটি দোকানে তিনজন মিলে চটপটিও খায়। এরপর থেকেই নিখোঁজ জিনিয়া। এ ঘটনায় গত সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করেছিলেন জিনিয়ার মা।

জানা গেছে, কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলে। দেড় বছর পর খোঁজ মিলেছিল তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা