সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চেয়েছে দুদক

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

হাইকোর্টে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর মতিন খসরু ও আইনজীবী মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ২৬ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাঁকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

দুদকের করা মামলায় তৌফিক ইমরোজ খালিদী ওইদিন হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ গত ৩০ জুলাই মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী