মৌসুমি বায়ুর প্রভাবে চার বিভাগে বৃষ্টির আভাস

news-image

নিউজ ডেস্ক : কয়েক দিনের ভাপসা গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।

সে অনুযায়ী রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার হালকা থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া হালকা বৃষ্টি হতে পারে ঢাকা, চটগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোয়। তবে এতে তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না। গতকাল সোমবারও দেশের একাধিক জেলায় ভারি বর্ষণ হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চলে ভারি বর্ষণ হতে পারে। তা ছাড়া অক্টোবর পর্যন্ত বর্ষাকাল। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল ময়মনসিংহে সর্বোচ্চ ১৯২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে, ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ভাদ্র-আশ্বিন-এই সময় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল থেকে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল থেকে বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল থেকে স্থিতিশীল আছে।

পর্যবেক্ষণে থাকা ১০১টি স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪১টি স্টেশনে, কমেছে ৫৫টি স্টেশনে। অপরিবর্তিত রয়েছে পাঁচটি স্টেশনে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ