শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল এবং অগ্নিনির্বাপক দপ্তর জানিয়েছে, দাবানলে এর মধ্যেই ২০ একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই সাত হাজার একরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ায় বর্তমানে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রা সবচেয়ে বেশি। রোববার সেখানে তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। দমকল বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ২৪ টি এলাকায় দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ হাজারের বেশি দমকল কর্মী। সবচেয়ে বড় দাবানল দেখা গেছে সিয়েরা এলাকায়। শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে সেখানে ৭৮ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সান ডিয়েগো কাউন্টিতে ১০ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে গেছে। এদিকে, দমকল বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৩শ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র:বিবিসি

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ