,

বাজারে এলো রাশিয়ার করোনা ভ্যাকসিন

news-image

অনলাইন ডেস্ক : সর্বসাধারণের ওপর প্রয়োগের জন্য বাজারে এলো রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক পাঁচ। অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং মানবদেহে নিরাপদ হওয়ায় ভ্যাকসিনটির প্রথম ব্যাচ সাধারণ মানুষের জন্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে কোথায় কীভাবে তারা ভ্যাকসিনটি বিতরণ করবে তার পরিকল্পনা করা হচ্ছে।

রাশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্পুটনিক পাঁচ ভ্যাকসিন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভাল। এই পর্যায়ে বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি দিয়ে দেখা গেছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাশ করার পরে মেডিক্যাল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন আশা করছেন আগামী কয়েক মাসের মধ্যে শহরটির সকল বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা