শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন বাঁধার কারণে এতদিন বাবার কবর জিয়ারত করতে আসতে পারিনি : এরিক এরশাদ

news-image

রংপুর ব্যুরো : প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও বিদিশা দম্পত্বির পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ বলেছেন, বাবার মৃত্যুও পর আমি নানা বাঁধার কারণে কবর জিয়ারত করতে আসতে পারিনি। মাকে নিয়ে এবার আসলাম। আমি চাই আমার মা রাজনীতিতে বাবার স্থলাভিষিক্ত হোক।

সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন মা বিদিশা, এরশাদ প্রতিষ্ঠিত বিএনএ জোটের সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজার রহমান, মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারী মোঃ আক্তার হোসেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, এন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদ এর একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব।

প্রেস ব্রিফিংয়ে এরিক বলেন, আমার মরহুম পিতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার জন্য রংপুরে এসেছি। আমার আগেই আসার কথা। কিন্তু অনেক বাঁধা সৃষ্টি হয়েছিল। পরিবেশ ছিল না, বাঁধা সৃষ্টি হয়েছিল সেকারণে আসতে পারিনি। আজকে আমি আমার মাকে নিয়ে এসেছি। এবং কবর জিয়ারত করতে এসেছি। বিভিন্ন ধরনের বাঁধা সৃষ্টি হয়েছিল। ফোন কওে হুমকি দেয়া হয়েছিল্ আজও এসেছি খুব কৌশল করে। আমার মা যেহেতু মাকে খুব ভালোবাসতো। সেকারণে মাকে নিয়ে আসা, তার সাথে আব্বার কবর জিয়ারত করা। রংপুরের মানুষ সব সময় আমার আব্বার পাশে ছিলেন। আশা করি তারা আমার পাশেও থাকবেন। এই কামনা করি। আমার আব্বার কবর দেখে রাখবেন। এটা আপনাদেও আমি দায়িত্ব দিলাম। এরিক আরও বলেন, আি চাই আমার মা রাজনীতিকে আসুক এবং আমার বাবার স্থলে বসুক।

এর আগে বেলা ১২ টায় তিনি মাকে নিয়ে পল্লী নিবাসে আসেন। পরে তিনি মাকে নিয়ে বাবার কবর জিয়ারত ও মোনাতে অংশ নেন। এছাড়াও কবওে তিনি চুমু খান।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া