,

সাংবাদিকদের লেখনিতে সমাজের অসঙ্গতি দুরীভূত হয় : রংপুর সিটি প্যানেল মেয়র

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেছেন, সাংবাদিকদের লেখনিতে সমাজের অসঙ্গতি দুরীভূত হয়। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সমাজের চিত্র তুলে ধরে দেশের উন্নয়নে কাজ করছে। কাজ করলে ভুল হবে তবে ভুল কাজের গঠনমুলক সমালোচনা করে সাংবাদিক। রংপুর নগরীর পাড়া মহল্লার সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে রসিক কাউন্সিলর ও প্রকৌশলীসহ সকল স্টাফরা নিরলসভাবে কাজ করছে। রসিক পরিষদ নগরীকে সাজাতে কাজ করে যাচ্ছে।

নগরীর উন্নয়নের পাশাপাশি সিটি প্রেসক্লাব দৃষ্টিনন্দন করতেও সর্বাত্ত্বক সহযোগিতা করা হবে। গত রোববার বিকেলে রংপুর সিটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ শাহিদুর রহমান শাহিদ, সাংবাদিক রেজাউল করিম বাবু, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সাংবাদিক ও কবি হায়াত মাহমুদ মানিক, আহসান হাবিব রবু, শাহ আলম, এসএম লিটন, আল আমিন, আকতারুল ইসলাম আকতার, রবিউল ইসলাম দুখু প্রমুখ । এর আগে সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে প্যানেল মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা