সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ভ্যাট-কর নীতি ‘মানবে ফেসবুক’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে কর ও ভ্যাট নীতি অনুসরণ করতে সম্মত হয়েছে ফেসবুক।একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করাসহ বাংলাদেশের আইন অসুসরণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে ফেসবুক। সোমবার ফেসবুকের সংশ্নিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে সমকালকে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, আলোচনায় ফেসবুকের ব্যবহার নিয়ে বাংলাদেশের রাষ্ট্রের, জনগণের এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন এবং জবাবে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ফেসবুক কর্মকর্তারা আলোচনা করেছেন। মন্ত্রীর বিবেচনায় রোববারের বৈঠক ছিল বাংলাদেশের সঙ্গে একটি আইস ব্রেকিং। বৈঠকে বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্স পলিসি) আলমগীর হোসেনসহ সংশ্নিষ্ট উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেসবুকের পক্ষে আলোচনায় অংশ নেন ফসবুকের হেড অব সেফটি বিক্রম সেন, ফেসবুক পাবলিক পলিসিবিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেসবুকের নব নিযুক্ত বাংলাদেশবিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল।

মোস্তাফা জব্বার বলেন, আলোচনায় তিনি ফেসবুক কর্মকর্তাদের জানান, বাংলাদেশে ফেসবুক ব্যবহার নিয়ে অপপ্রচার ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ধরণ অন্যান্য দেশের চেয়ে আলাদা। কারণ বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আছে এবং তারা এখনও রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। এখন তারা অপপ্রচারের জন্য ফেসবুক ব্যবহার করছে। এ কারণে ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধি বিধান মেনে চলা ছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিতকর মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্ণগ্রাফি ও বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে ফেসবুককে আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের সকল প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব হিসেবেও উল্লেখ করেছেন।

মন্ত্রী জানান, এর জবাবে ফেসবুকের কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুক বৈশ্বিক ‘কমিউিনিটি স্ট্যান্ডার্ড’ অনুযায়ী পরিচালিত হয়। এখন ফেসবুক বিভিন্ন দেশের স্থানীয় সংস্কৃতি, রীতি ও মূল্যবোধের বিষয়টিতে আরও বেশী গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলোও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবে। এর অংশ হিসেবে এরই মধ্যে ফেসবুক বাংলাদেশবিষয়ক একজন কর্মকর্তা নিয়োগ দিয়েছেন যিনি বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী