,

মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে একটি পাজেরো ও ট্রাকের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১জন নারী রয়েছেন ।

সোমবার বিকেল সাড়ে ৩ টায় মাধবপুরের নয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় দূর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে পাজেরো জীপ (ঢাকা মেট্রো ঘ-১১-২০১৫)-এর সাথে সিলেট থেকে ব্রাহ্মণবাড়ীয়াগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১৬৩৫)-এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাজেরোর চালকসহ ২ জন নিহত হন।

এছাড়া পজেরোর যাত্রী মিম ওরফে নৌরিন আক্তার (২৪) ও আঁখি আক্তার (২০) ও অপর পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তার ও অজ্ঞাত পুরুষ যাত্রীকে মৃত্যু ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল), একই এলাকার আরিফুল ইসলাম এবং ঢাকা তালতলা এলাকার বাবুল মিয়ার কন্যা আঁখি আক্তার। বাকী ১ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি