সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিই রাজনীতিতে অশান্তির বিষবাষ্প ছড়িয়েছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প বিএনপিই ছড়িয়েছে। সন্ত্রাস-ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট বিএনপিরই।

সোমবার তার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন। বিএনপিই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপিই বারবার কুঠারাঘাত করেছে।

তিনি বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশকে ছোট করছে। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার বিএনপিকে আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে। এভাবে চলতে থাকলে বিএনপি রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

‘সরকার দেশের অর্থনীতি ধ্বংস করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সক্ষমতা এবং চলকগুলোর যে ইতিবাচক ধারা, সেটা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন? করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও অতি সম্প্রতি রেমিটেন্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

তিনি বলেন, দেশের অর্থনীতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। শতকরা ৮ শতাংশের উপরে প্রবৃদ্ধি বিএনপি কখনো নিজেদের আমলে ভাবতে পেরেছিল? ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে?

সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা ও শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে। পাকিস্তান থেকে আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে তারা তাদের পার্লামেন্টে বাংলাদেশের প্রশংসা করেছে।

তিনি বলেন, যারা এদেশের মুক্তির পথে বাধা ছিল তারাও এখন বাংলাদেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রশংসায় পঞ্চমুখ। তখনও বিএনপি দেশে অর্থনৈতিক ভঙ্গুরতা দেখে। তখনও বিএনপি ইতিবাচক কিছু দেখে না। তাদের রাজনীতি এখনও নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই।

তিনি বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে- এ কথা স্পষ্ট করে এখনো বলা যাচ্ছে না। এর মাঝে গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে এই ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ। এছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে।

করোনা সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেকোনো সময় করোনা সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশেও প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘণ্টায় চিহ্নিত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমণের ধাক্কা প্রতিবেশী আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী