শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে বিস্ফোরণ : লিকেজের সন্ধানে মাটি খোঁড়া শুরু তিতাসের

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের লিকেজ অনুসন্ধানে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিকেরা মাটি খোঁড়ার কাজ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৭টার দিকে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামের মসজিদের সামনের সড়কে মাটি খোঁড়ার জন্য ৪০ থেকে ৫০ শ্রমিক শাবল, ছেনি, কোদাল, টুকরিসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন। মসজিদের পূর্ব দিকের কোনায়, পূর্ব দিকের সামনের সড়ক ও উত্তর দিকের দুটি স্থানে আরসিসি কেটে তিতাস গ্যাসের পাইপলাইন শনাক্তের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। তিতাসের নিযুক্ত অর্ধশতাধিক শ্রমিক কাজ করছেন। তিতাসের কোনো পুরোনো পাইপলাইন আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তিতাসের মূল পাইপলাইনগুলো বের করার চেষ্টা চলছে। মূল পাইপলাইন বের করা হলে সেখান থেকে কোনো শাখা লাইন গেছে কিনা, সেটি জানা যাবে। মসজিদের নিচে পুরোনো কোনো পাইপলাইন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রোববার সকালে তিতাসের শ্রমিকেরা ঘটনাস্থলে মাটি খোঁড়ার জন্য গেলেও তাদের সেখান থেকে ফিরিয়ে নেওয়া হয়। এদিকে বিস্ফোরণের ঘটনার পর থেকে পশ্চিম তল্লা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। তাদের লাকড়ি দিয়ে মাটির চুলায়, কেরোসিনের স্টোভ ও গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ সারতে হচ্ছে। অনেকে আবার বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।

শনিবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। তিনি গ্যাসের লিকেজের বিষয়ে মসজিদ কমিটি ও এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে মাটি খুঁড়ে দেখার নির্দেশ দেন।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। সোমবার পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মসজিদের ৬টি এসি পুড়ে গেছে। জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট ও পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি তাদের তদন্তকাজ শুরু করেছে। সোমবার জেলা প্রশাসনের তদন্ত কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে গণশুনানির আয়োজন করেছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া গণশুনানি বিকেল ৪টায় শেষ হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ