এবার প্রেমিকাও করোনা আক্রান্ত!

news-image

বিনোদন ডেস্ক : প্রেমিকের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এল প্রেমিকার করোনায় সংক্রমিত হওয়ার খবর। বলছি, বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার কথা। খবর সংবাদ প্রতিদিন

গত রোববার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও বন্ধুদের সঙ্গে করোনা পজিটিভ হওয়ার কথা শেয়ার করেন ‘টু স্টেট’ অভিনেতা। এই খবর আসার পর পরই আরেকটি খবর আসে অর্জুন কাপুরের পর এবার মালাইকা অরোরাও করোনায় সংক্রমিত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের এই প্রেমিক-প্রেমিকা।

ইনস্টাগ্রাম পোস্টে অর্জুন কাপুর লিখেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ না থাকায় ঠিকই আছি। ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকব।

অর্জুনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের দ্রুত আরোগ্য লাভের কামনার বন্যা বয়ে যায়। অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য কামনা করেন।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার স্বাস্থ্য নিয়ে কৌতূহল প্রকাশ করেন। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, মালাইকারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অর্জুন-মালাইকা জুটি। অনুমান সত্যি হওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার তাদের মাদক পরীক্ষারও দাবি তুলেছেন। কেউ কেউ আবার কাকতালীয় ঘটনা বলে ব্যঙ্গও করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ