,

ঢাকা-৫ মনু, নওগাঁ-৬ হেলাল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালের মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করেছে আওয়ামী লীগ।

সোমবার সকালে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গত ৩০ আগস্ট গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে আমি ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর দলীয় মনোনয়ন ঘোষণা করছি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

ঢাকা-৫ আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য ছিলেন হাবিবুর রহমান মোল্লা। প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুর পর শূন্য হয় এই আসন। এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৯ জন।

নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। এই আসনে ৩৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা