করোনা আক্রান্ত এমপি বাবুকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে সোমবার সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবু এমপিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পর তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এসব তথ্য জানান।

সাংসদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকে আক্তারুজ্জামান বাবু খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ