,

বিশ্বে এক কোটি ৯৩ লাখের বেশি মানুষ সুস্থ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৮৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত করোনাভাইরাসে ৮ লাখ ৮৭ হাজার ৫৪৯ জন রোগী মারা গেছে। শনাক্ত হয়েছে দুই কোটি ৭২ লাখের বেশি মানুষ।

তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ৩০ হাজার ১৭৯ চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৯৬২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ৩৭ লাখ ২৫ হাজার ৯৭০ জন, ব্রাজিলে ৩৩ লাখ ১৭ হাজার ২২৭, ভারতে ৩২ লাখ ৪৭ হাজার ২৯৭, রাশিয়ায় আট লাখ ৪০ হাজার ৯৪৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৬৩ হাজার ৮৯১ জন।

পেরুতে পাঁচ লাখ ১৫ হাজার ৩৯ জন, কলোম্বিয়ায় পাঁচ লাখ ১৮ হাজার ২২৯, মেক্সিকোতে চার লাখ ৪২ হাজার ২৬৮, চিলিতে তিন লাখ ৯৪ হাজার ৩৯৯, ইরানে তিন লাখ ৩৩ হাজার ৯০০, সৌদি আরবে দুই লাখ ৯৬ হাজার ৭৩৭, পাকিস্তানে দুই লাখ ৮৫ হাজার ৮৯৮, তুরস্কে দুই লাখ ৫১ হাজার ১০৫ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২০৮ জন, ইতালিতে দুই লাখ ১০ হাজার ১৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৬ হাজার ৯৯৮, কানাডায় এক লাখ ১৬ হাজার ৩৫৭, ফ্রান্সে ৮৭ হাজার ৪৪৭ জন, ওমানে ৮২ হাজার ৪০৬ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩২০ জন।

এ ছাড়া কুয়েতে ৭৯ হাজার ৯০৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৩ হাজার ৬৫২, সিঙ্গাপুরে ৫৬ হাজার ২৬৭, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ১৪৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৩৩০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১১৩ ও বাংলাদেশে দুই লাখ ২১ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা