,

রংপুর বিভাগে এক মাসে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের আট জেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত এক মাসে ১৭২ প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করে তারা। এতে ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ওই সব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের পাশাপাশি গত এক মাসে ভোক্তাদের ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করা হয়।

আজ বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত আগস্ট মাসে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করে।

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, এক মাস ব্যাপী এই অভিযান পরিচালনার সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুুত ও প্রক্রিয়াজাত করণ, মেয়াদ মূল্যহীন পণ্য বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব, মোড়কজাত করণ বিধিমালা লঙ্ঘনের সত্যতা পাওয়া গেছে।

ওই অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বিক্রি ও বিক্রির প্রস্তাব মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়েছে।

অভিযানের পাশাপাশি গত এক মাসে ভোক্তাদের ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করেন তারা। এর মধ্যে ৭টি অভিযোগ আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়। ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বাকি ৭টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা